শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জরুরি অবতরণ

ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৫, ৯:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন
ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে পাইলট প্লেনটি জরুরি অবতরণ করে। প্লেনটিতে ২৯০ জন যাত্রী ছিল। 

মঙ্গলবার (২০ মে) সকাল ৭টায় এ ঘটনা ঘটে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ধারণা করা হচ্ছে, বার্ড হিটে (পাখির সঙ্গে ধাক্কা) উড়োজাহাজটির ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল।

জানা গেছে, TK713 নম্বর ফ্লাইটটি (মডেল: এয়ারবাস এ৩৩০-৩০৩) সকাল ৭টার দিকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ২৯০ জন যাত্রী নিয়ে শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় ১৫ মিনিটের মধ্যে বিমানের একটি ইঞ্জিনে স্পার্ক লক্ষ্য করেন পাইলট। তিনি বিমানটি ফিরিয়ে আনেন এবং আকাশে প্রায় দেড় ঘণ্টা চক্কর দিয়ে জ্বালানি খরচের পর সকাল ৮টা ১৫ মিনিটে বিমানটি নিরাপদে জরুরি অবতরণ করে।

গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ বলেন, পাইলট বিমানটির একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান, যা বার্ড হিটের কারণে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে যাত্রীরা সম্পূর্ণ নিরাপদে আছেন।

বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীদের বিমান থেকে নামিয়ে হোটেলে পাঠানো হয়েছে এবং তাদের বিকল্প ব্যবস্থার বিষয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

উল্লেখ্য, গত ১৬ মে কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বাম পাশের ল্যান্ডিং গিয়ার খুলে পড়ে যায়। সেখানেও পাইলটের দক্ষতায় ৭১ জন যাত্রীসহ বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

ভোরের আকাশ/এসএইচ

তার্কিশ এয়ারলাইন্সহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

শেয়ার করুন: