শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল, সাড়া নেই ১১টির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১ আগস্ট ২০২৫, ৩:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল, সাড়া নেই ১১টির
আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল, সাড়া নেই ১১টির

২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতসহ ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল। তবে ১১টি দল নির্ধারিত সময়েও কোনো সাড়া দেয়নি। আর সিপিবিসহ ১০টি দল সময় চেয়ে আবেদন করেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে পঞ্জিকা বছরের নিরীক্ষিত আয়-ব্যয়ের প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমানে ইসির তালিকাভুক্ত নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি।

ইসির জনসংযোগ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, “আজকের মধ্যে ২৯টি দল তাদের অডিট রিপোর্ট জমা দিয়েছে। ১০টি দল সময় বাড়ানোর আবেদন করেছে। তবে ১১টি দল নির্ধারিত সময়েও কোনো প্রতিবেদন দেয়নি।” এসব আবেদন ও অনিয়ম পরবর্তী কমিশন সভায় উপস্থাপন করা হবে এবং সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আইন অনুযায়ী, কোনো দল যদি পরপর তিন বছর আয়-ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হয়, তাহলে সেই দলের নিবন্ধন বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। এ প্রেক্ষাপটেই ১১টি দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।

আদালতের সাম্প্রতিক রায়ের মাধ্যমে নিবন্ধন পুনর্বহাল হওয়ায় জামায়াতে ইসলামীকেও এবার অডিট রিপোর্ট জমা দিতে হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটির জন্য এই বাধ্যবাধকতা প্রযোজ্য হয়নি।

উল্লেখ্য, ২০০৮ সালের নিবন্ধন আইন অনুযায়ী, দলগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিবছর নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

ভোরের আকাশ//র.ন

শেয়ার করুন: