শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে অসুস্থ সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরলেন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারে অসুস্থ সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরলেন ঢাকায়
কক্সবাজারে অসুস্থ সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরলেন ঢাকায়

সরকারি সফরে কক্সবাজারে আসা সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সফর মুলতবি রেখে ঢাকায় ফিরে এসেছেন।

শনিবার রাত ১০টার দিকে শারীরিক অসুস্থতার কারণে কক্সবাজার বিমানবন্দর থেকে বিশেষ হেলিকপ্টার (এয়ার অ্যাম্বুলেন্স)যোগে তাকে ঢাকায় আনা হয়। এর আগে রাত সাড়ে ৯টার দিকে শহরের পাঁচ তারকা হোটেল ওশন প্যারাডাইস থেকে বিমান বাহিনীর অ্যাম্বুলেন্সে তাকে বিমানবন্দরে নেওয়া হয়।

কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক জানিয়েছেন, “ফুড পয়েজনিংয়ের কারণে উপদেষ্টা মহোদয়ের ডিহাইড্রেশন হয়েছিল। বর্তমানে তিনি কিছুটা সুস্থ বোধ করছেন, তবে হঠাৎ শারীরিক অবনতির কারণে তাকে ঢাকায় ফিরতে হয়েছে।”

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, “সরকারি সফরে অসুস্থতার কারণে উপদেষ্টা ঢাকায় ফিরে গেছেন। প্রটোকল অনুযায়ী আমরা সেবা দিয়েছি।”

সূত্রে জানা গেছে, চার দিনের সরকারি সফরে শুক্রবার বিকেলে কক্সবাজারে আসেন মোস্তফা সরওয়ার ফারুকী এবং শনিবার বিকেল পর্যন্ত বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: