শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসিতে তৃতীয় দিনে আরও ১৩১ আপিল আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ জানুয়ারি ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের ভিড় বাড়ছে।

বুধবার (৭ জানুয়ারি) আপিল কার্যক্রমের তৃতীয় দিনে ইসির স্থাপিত বুথগুলোয় মোট ১৩১টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেতে ১২৮ জন এবং রাজশাহী-৫, কিশোরগঞ্জ-৫ ও নোয়াখালী-৫ আসনের বৈধ প্রার্থীর বিরুদ্ধে তিনটি আবেদন জমা পড়েছে।

আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে স্থাপিত ১০টি অঞ্চলের বুথে সংক্ষুব্ধরা আইনজীবীদের সঙ্গে নিয়ে আবেদন জমা দিচ্ছেন।

নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল ঢাকা অঞ্চলে ৩১ টি, কুমিল্লা অঞ্চলে ১৯ টি, ময়মনসিংহ অঞ্চলে ১৬ টি, খুলনা অঞ্চলে ১১ টি, রাজশাহী অঞ্চলে ১৫ টি, রংপুর অঞ্চলে ৯ টি, ফরিদপুর অঞ্চলে ৭ টি, চট্টগ্রাম অঞ্চলে ১০ টি, বরিশাল অঞ্চলে ৯টি ও সিলেট অঞ্চলে ৪ টি।

কমিশন সূত্র জানায়, প্রথম দিন প্রার্থিতা ফেরত পেতে ৪১ ও একজন বৈধ প্রার্থীর বিরুদ্ধে একটি এবং দ্বিতীয় দিন প্রার্থিতা ফেরত পেতে ১২২টি আবেদন জমা পড়েছিল। আপিলকারীদের বড় অংশই মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধরা ৯ জানুয়ারি পর্যন্ত ইসিতে আপিল আবেদন করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

ভোরের আকাশ/নি. ব

ইসি

শেয়ার করুন: