শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বৌদ্ধ পূর্ণিমায় সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৯ মে ২০২৫, ৮:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বৌদ্ধ পূর্ণিমায় সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে
বৌদ্ধ পূর্ণিমায় সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে

আগামী রোববার অনুষ্ঠেয়  বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীতে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অনুষ্ঠান চলাকালে বিভিন্ন বৌদ্ধবিহারের আশপাশের রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থাও নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৮ মে) বৌদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে ডিএমপি সদর দপ্তরে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

তিনি বলেন, যেসব রুটে শোভাযাত্রা প্রদক্ষিণ করবে, সেসব রুটে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা থাকবে। বৌদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানস্থলে পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরা, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের ব্যবস্থা থাকবে। 

সমন্বয় সভায় ঢাকা মহানগরের বিভিন্ন বৌদ্ধবিহারের প্রতিনিধি, বৌদ্ধ ধর্মীয় নেতা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধি, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডিপিডিসি) ওয়াসা, গণপূর্ত ও সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাদের মতামত তুলে ধরেন। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: