শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০

সাফজয়ী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ দল। শিরোপাজয়ী এই অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে।

সেখানে স্নায়ুচাপ সামলে বাজিমাত করে বাংলাদেশের যুবারা। এ জয়ের মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিল বাংলাদেশ।

ম্যাচ শেষে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালদ্বীপের মাটিতে ভারতের বিপক্ষে আমাদের তরুণ ফুটবলারদের এই বীরত্বপূর্ণ জয় পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। আমাদের যুবারা প্রমাণ করেছে, কঠোর পরিশ্রম, একাগ্রতা ও দলবদ্ধ প্রচেষ্টা থাকলে যেকোনো শক্তিশালী প্রতিপক্ষকেই মোকাবিলা করা সম্ভব।

প্রধানমন্ত্রী দলের সব খেলোয়াড়, কোচ, ম্যানেজার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ অসামান্য সাফল্যের জন্য ধন্যবাদ জানান।

আগামী দিনেও বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং তারা বিশ্বমঞ্চে দেশের মুখ আরও উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভোরের আকাশ/আ.র

সাফ অনূর্ধ্ব-২০

শেয়ার করুন: