বিদ্যুৎ উৎপাদন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানিয়েছেন, জ্বালানি সংকট মোকাবেলায় ২০৩০ সালের মধ্যে সরকার নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরশক্তি (সোলার পাওয়ার) ব্যবহার করে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
তিনি বলেন, এজন্য মন্ত্রিসভার বৈঠকে ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫’ এবং ‘নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক প্রকল্পে বিনিয়োগ সহজীকরণ’ ও ‘নবায়নযোগ্য জ্বালানি প্রসারের প্রস্তাব’ অনুমোদন বিষয়ে আলাপ হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টায় সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এ তথ্য জানান।
তিনি বলেন, জ্বালানি খাতে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যপূরণে সরকারি-বেসরকারি উদ্যোক্তারা কাজ করতে পারবে।
তিনি আরও বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া সভায় ৬ জুলাই থেকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করার বিষয়ে সিদ্ধান্ত হয়।
ভোরের আকাশ/নি