ক্রিকেটে কোকোর অবদান ক্রীড়াঙ্গনের ইতিহাসে স্মরণীয়: আতিকুর রহমান

কিছু মানুষ চলে যান, কিন্তু তাদের কর্ম ও স্মৃতি মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকে। আরাফাত রহমান কোকো ছিলেন তেমনই একজন—নীরবে কাজ করে যাওয়া, প্রচারের আড়ালে থাকতে পছন্দ করা এবং দেশের ক্রীড়াঙ্গনের প্রতি গভীরভাবে নিবেদিত এক স্বপ্নবান ব্যক্তিত্ব।
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
স্ট্যাটাসে তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে আরাফাত রহমান কোকোর আন্তরিকতা, উদ্যোগ ও অবদান দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে ক্লাব ক্রিকেট ও ক্রিকেটের উন্নয়নে তাঁর ভূমিকা আজও ক্রীড়াঙ্গনের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
কোকোর কর্ম ও ক্রীড়াঙ্গনের প্রতি তাঁর নিবেদনের কথা তুলে ধরে অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রচারের আড়ালে থেকে নীরবে কাজ করে যাওয়াই ছিল তাঁর স্বভাব। দেশের ক্রিকেটের অগ্রযাত্রায় তাঁর আন্তরিকতা, উদ্যোগ ও অবদান তাঁকে ক্রীড়াঙ্গনের মানুষের কাছে স্মরণীয় করে রেখেছে।
জন্মদিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় আরাফাত রহমান কোকোকে স্মরণ করে আতিকুর রহমান রুমন বলেন, নিয়তির নির্মম পরিহাসে মাত্র ৪৫ বছর বয়সে ২০১৫ সালের ২৪ জানুয়ারি আমাদের ছেড়ে চলে যান তিনি। তিনি বলেন, আরাফাত রহমান কোকোর চলে যাওয়া শুধু তাঁর পরিবারের জন্য নয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্যও ছিল এক অপূরণীয় ক্ষতি।
জন্মদিনে কোকোর স্মৃতিচারণ করে অতিরিক্ত প্রেস সচিবের বক্তব্যে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার পাশাপাশি বাংলাদেশের ক্রিকেট ও ক্রীড়াঙ্গনে তাঁর অবদানের বিষয়টিও উঠে এসেছে।
ভোরের আকাশ/সু.পা