শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সব রাজনৈতিক দলকে এক মঞ্চে আনতে সক্ষম হয়েছে: আসিফ নজরুল

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ আগস্ট ২০২৫, ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, জুলাই ঘোষণাপত্রের মধ্যদিয়ে সরকার সব রাজনৈতিক দলকে এক মঞ্চে আনতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান তিনি।

আসিফ নজরুল বলেন, জুলাই অভ্যুত্থানকে রিক্রিয়েট করা, সেলিব্রেট করা, জুলাই ঐক্যকে তুলে ধরা খুব প্রয়োজন ছিল। রাষ্ট্র ভবিষ্যতে কোন লক্ষ্যে ধাবিত হতে চায়, তরুণ সমাজের আকাঙ্ক্ষা কী, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কী–সবকিছুই আমরা এখানে সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি। গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা ছিল, সেই সব রাজনৈতিক দল এসেছে–এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আমরা বিশ্বাস করি সবার প্রত্যাশা প্রতিফলিত হয়েছে।
 
এদিকে, জুলাই ঘোষণাপত্র নিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সো ফার সো গুড। সরকারে থাকা অবস্থায় আমি কমেন্ট করবা না। গতকালের এক কমেন্ট নিয়ে আমি বিপদে আছি। সো ব্যাটার হচ্ছে, আমরা গুছিয়ে লিখতে পারব যখন, তখন লিখব। এতদূর পর্যন্ত আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ। অনেক বড় জার্নি ছিল।
 
তিনি বলেন, সব রাজনৈতিক দল এসেছে–এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। একটা দীর্ঘ সময় যদি আমরা এভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি গণতান্ত্রিক লড়াইয়ের জন্য, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের জন্য; তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছি, সেটা সম্ভব হবে।

অন্যদিকে, জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, এই ঘোষণাপত্রে দেশের জনগণের আকাঙ্ক্ষার তেমন কোনো প্রতিফলন হয়নি।

তবে জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষণাপত্র পাঠ শেষে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র হয়েছে এটাকে স্বাগত জানাই। ভালোভাবে পড়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। এটা যে হয়েছে সেটাকে অভিনন্দন।

এর আগে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ভোরের আকাশ/জাআ

ড. আসিফ নজরুলরাজনৈতিক দল

শেয়ার করুন: