বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা বাণিজ্য আলোচনা ওয়াশিংটনে শুরু

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফা বাণিজ্য আলোচনা মঙ্গলবার (২৯ জুলাই) শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ ছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান তিন দিনের এ আলোচনায় অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার রাত ১০টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাণিজ্য সম্পর্ক উন্নয়নসহ দ্বিপক্ষীয় বিভিন্ন অর্থনৈতিক বিষয়ে আগের আলোচনাগুলোর ভিত্তিতে এবার তৃতীয় দফার বৈঠকে গুরুত্বপূর্ণ অগ্রগতি প্রত্যাশা করছে বাংলাদেশ।
উল্লেখ্য, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে উভয় দেশ নিয়মিত এই আলোচনায় অংশ নিচ্ছে।
ভোরের আকাশ//হ.র