শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পুলিশের ৩৫৭ কর্মকর্তার মামলার তথ্য চেয়েছে সদরদপ্তর

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৮:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
পুলিশের ৩৫৭ কর্মকর্তার মামলার তথ্য চেয়েছে সদরদপ্তর
পুলিশের ৩৫৭ কর্মকর্তার মামলার তথ্য চেয়েছে সদরদপ্তর

পুলিশের বিসিএস ক্যাডারের ৩০তম ও ৩১তম ব্যাচের ৩৫৭ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা এবং বিভাগীয় শৃঙ্খলা-সংক্রান্ত হালনাগাদ তথ্য চেয়েছে পুলিশ সদরদপ্তর।

রোববার (১ নভেম্বর) পুলিশ সদরদপ্তরের ক্রাইম অ্যানালাইসিস শাখার এআইজি মো. সাইফুল্লাহ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে দেশের সব পুলিশ ইউনিটকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখিত কর্মকর্তাদের (সহকারী পুলিশ সুপার ও সমপদমর্যাদা) বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের ঘটনা থাকলে, তার বিস্তারিত বিবরণ আগামী ৩ নভেম্বরের মধ্যে হার্ডকপি এবং সফটকপি (ই-মেইলের মাধ্যমে) পুলিশ সদরদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে

আরও পড়ুন

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির

পুলিশের বিভিন্ন রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরিত এই চিঠির মাধ্যমে অভিযুক্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মামলার হালনাগাদ তথ্য দ্রুত নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এআইজি মো. সাইফুল্লাহ জাগো নিউজকে বলেন, চিঠিটি অন্য কোনো উদ্দেশ্যে দেওয়া হয়নি। পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা রয়েছে কি না সেটি হালনাগাদের জন্য দেওয়া হয়েছে। 

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: