শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি উপলক্ষে আজহারীর একগুচ্ছ নির্দেশনা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ৭:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
‘মার্চ ফর গাজা’ কর্মসূচি উপলক্ষে আজহারীর একগুচ্ছ নির্দেশনা
‘মার্চ ফর গাজা’ কর্মসূচি উপলক্ষে আজহারীর একগুচ্ছ নির্দেশনা

কয়েক ঘণ্টা পর শুরু হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসতে শুরু করেছেন মানুষ। ইসরায়েলের লাগাতার হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রোববার (১২ এপ্রিল) পালন করা হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ নির্দেশনাসহ বেশ কিছু নির্দেশনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি।

পোস্টে আজহারী লিখেছেন, শনিবার সোহরাওয়ার্দী উদ্যান অভিমূখে মার্চ ফর গাজায় আগতদের দুপুর ২টায় পাঁচটি পয়েন্ট থেকে মার্চ শুরু করে বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত স্থলে উপস্থিত হতে নির্দেশনা দেওয়া হচ্ছে।

মার্চ-এর পথ নির্দেশনা:

১/ বাংলামোটর থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট (শাহবাগ হয়ে)

২/ কাকরাইল মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট (মৎস্য ভবন হয়ে)

৩/ জিরো পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট (দোয়েল চত্বর হয়ে)

৪/ বখশীবাজার মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট (শহীদ মিনার হয়ে)

৫/ নীলক্ষেত মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট (ভিসি চত্বর হয়ে)

সাধারণ দিক নির্দেশনা:

১. অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন- পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন।

২. যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন।

৩. রাজনৈতিক প্রতীকবিহীন, সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহার করুন। শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ করা হচ্ছে।

৪. দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকুন। কেউ কোনো ধরনের নাশকতা ঘটালে, প্রমাণ হিসেবে ছবি তুলে অথবা ভিডিও ধারণ করে রাখুন। প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ করুন।

বিশেষ নির্দেশনাসমূহ:

১. টিএসসি মেট্রো স্টেশন বন্ধ থাকবে।

২. সকল পরীক্ষার্থীদের জন্য সকল রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে। পরীক্ষার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়া এবং যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেওয়ার অনুরোধ রইল।

সবশেষে মানবতার পক্ষে, মজলুমের পাশে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: