শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু ২১ মে

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৫, ৮:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু ২১ মে
ঈদে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু ২১ মে

কোরবানির ঈদ সামনে রেখে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে ২১ মে থেকে; ওই দিন বিক্রি হবে ৩১ মের টিকেট। ঈদের আগের সাত দিনের ট্রেনযাত্রার অগ্রিম টিকেট বিক্রি হবে। আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকেট বিক্রি হবে অনলাইনে। আগামী ৭ জুন ঈদের সম্ভাব্য দিন ধরে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

গতকাল সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদের আগে সড়ক ও রেলপথে প্রস্তুতি নিয়ে আয়োজিত অংশীজন সভায় টিকেট বিক্রির দিন-তারিখ জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। ৩১ মে থেকে ঈদযাত্রা শুরু হবে। টিকেট বিক্রি শুরু হবে ১০ দিন আগে। সে হিসেবে ২১ মে বিক্রি হবে ৩১ মে আন্তঃনগর ট্রেনের যাত্রার টিকেট। এছাড়া আগামী ১ জুনের টিকেট ২২ মে, ২ জুনের টিকেট ২৩ মে, ৩ জুনের টিকেট ২৪ মে, ৪ জুনের টিকেট ২৫ মে বিক্রি হবে। এছাড়া ৫ জুনের টিকেট ২৬ মে এবং ৬ জুন ঈদযাত্রার টিকেট বিক্রি হবে ২৭ মে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব বলেন, পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি শুরু হবে সকাল ৮টায়। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকেট বিক্রি হবে বেলা ২টায়। ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে জুন মাসের ৭ ও ৮ তারিখের টিকেট বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

ঈদযাত্রায় অগ্রিম ও ফিরতি টিকেট কেনার ক্ষেত্রে একজন যাত্রী সর্বোচ্চ একবার করে টিকেট নিতে পারবেন এবং প্রতিবারে সর্বোচ্চ চারটি টিকেট কেনা যাবে। অগ্রিম ও ফিরতি টিকেটের কোনো রিফান্ডও হবে না। ফিরতি যাত্রায় ৩০ মে বিক্রি হবে ৯ জুনের টিকেট। ৩১ মে হবে ১০ জুনের, ১ জুন বিক্রি হবে ১১ জুনের, ২ জুন বিক্রি হবে ১২ জুনের টিকেট, ৩ জুন হবে ১৩ জুনের, ৪ জুন বিক্রি হবে ১৪ জুনের অগ্রিম টিকেট এবং ৫ জুন বিক্রি হবে ১৫ জুনের অগ্রিম টিকেট।

মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের সময় পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। এর মধ্যে চট্টগ্রাম-চাঁদপুর রুটে এক জোড়া, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে এক জোড়া এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে এক জোড়া স্পেশাল ট্রেন চলবে। এছাড়া কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের জন্য ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে এক জোড়া এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে এক জোড়া স্পেশাল ট্রেন চলবে।

বিশেষ ট্রেনগুলো ঈদের আগে ৪ জুন থেকে ঈদের পর ৯ জুন পর্যন্ত চলাচল কবে। তবে শোলাকিয়া স্পেশাল ট্রেন চলবে কেবল ঈদের দিন। ঈদের আগে কোরবানির পশু পরিবহনের জন্য তিনটি ক্যাটল ট্রেন চালানোর কথা জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এসব ট্রেন ২, ৩ এবং ৪ জুন দেওয়ানগঞ্জ বাজার এবং ইসলামপুর থেকে ঢাকা চলাচল করবে।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: