শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ৩:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করতে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক কলেজছাত্রের নিজ হাতে তৈরি করা একটি গো-কার্ট (রেসিং কার) শুধু পর্যবেক্ষণই করেননি, নিজে চালিয়েও দেখেছেন তিনি।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে ব্যতিক্রমী এই দৃশ্য দেখা যায়।

জানা যায়, রিজয়ান রশীদ নামে এক কলেজছাত্র সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও মেধা খাটিয়ে একটি গো-কার্ট বা ছোট রেসিং কার তৈরি করেছেন।

দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে গাড়িটি নিয়ে আসা হলে প্রধানমন্ত্রী সেটি দেখতে যান।

এ সময় তিনি বেশ সময় নিয়ে গাড়িটির নির্মাণশৈলী ও বিভিন্ন প্রযুক্তিগত দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

এরপর উদ্ভাবক রিজয়ান রশীদসহ দেশের অন্যান্য মেধাবী ও উদ্ভাবনী তরুণদের কাজে আরও উৎসাহ জোগাতে প্রধানমন্ত্রী নিজেই রেসিং কারটির স্টিয়ারিং ধরেন এবং কার্যালয় প্রাঙ্গণে তা চালিয়ে দেখেন।

ভোরের আকাশ/আ.র

রেসিং কার

শেয়ার করুন: