শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সারা দেশে পুলিশের ১১ কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারা দেশে পুলিশের ১১ কর্মকর্তা বদলি
সারা দেশে পুলিশের ১১ কর্মকর্তা বদলি

দেশজুড়ে পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্বে নিয়োগ দিয়েছে পুলিশ সদর দপ্তর। মঙ্গলবার (২৯ জুলাই) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে আছমা আরা খান জাহানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (পিবিআই), বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এবং রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে। এ ছাড়া র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মুজাহিদুল ইসলামকে বদলি করে পুলিশ সদর দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে।

সহকারী পুলিশ সুপারদের মধ্যে বদলি হওয়া কর্মকর্তারা হলেন:

সাইফুল ইসলাম খান (পুলিশ সদর দপ্তর) – ফরিদপুর জেলার নগরকান্দা সার্কেল

আরিফ হোসেন (সিএমপি) – যশোর জেলার নাভারন সার্কেল

সাজিদ হোসেন (এটিইউ) – নৌ পুলিশে

সৈয়দ ফয়েজ আহমেদ (পুলিশ সদর দপ্তর) – টিডিএস শাখায়

আজম খান (কেএমপি) – ফরিদপুর জেলার মধুখালী সার্কেল

মো. আসাদুজ্জামান (ডিএমপি) – আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন)

মো. ফারমান আলী (এপিবিএন) – নোয়াখালী পিটিসিতে

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও দক্ষ করে তুলতেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: