শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার
হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জানানো হয়েছে এ তথ্য।

এর আগে গত ৫ নভেম্বর দিবাগত রাতে উওরা ৪নং সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে আটক করা হয় এ অভিনেত্রীকে।

এছাড়া, গত ১৪ অক্টোবর মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছিল। অভিনেত্রী শমী কায়সার ২০২৩ সালের আগস্ট মাসে ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী সরকারের পতনের পর ১৪ আগস্ট ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। 

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার চলচ্চিত্র জগতে তার অনবদ্য অবদানের জন্য পরিচিত। শমী কায়সারের জন্ম ১৯৭০ সালে, এবং তার বাবা শহীদুল্লাহ কায়সার ও মা পান্না কায়সার। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। তিনি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন, ফলে শমী কায়সার এবং রাজনীতিক মাহি বি চৌধুরী খালাতো ভাই-বোন।

ভোরের আকাশ/এসএইচ

আদালতগ্রেপ্তারশমী কায়সারহত্যা মামলা

শেয়ার করুন: