শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাবেক বিচারপতি মোতাহার হোসেন হচ্ছেন দুদক চেয়ারম্যান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন (১২ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১০ মার্চ দুদকের নতুন কমিশন গঠন করা হবে। আর এই কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেতে পারেন বিশেষ জজ আদালত-৩ এর সাবেক বিচারক মোতাহার হোসেন।

বিএনপির পছন্দের তালিকায় শীর্ষে থাকা এই সাবেক বিচারকের নাম ইতোমধ্যে আলোচনায় এসেছে। সদ্য পদত্যাগ করা আবদুল মোমেন দুদকের চেয়ারম্যান থাকার সময়ই বিএনপির পক্ষ থেকে মোতাহার হোসেনকে কমিশনের প্রধান করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তখন অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টার আপত্তিতে সেটি সম্ভব হয়নি। এবার আর সেই সুযোগ হাতছাড়া করতে চায় না বিএনপি।

মোতাহার হোসেন ২০১৩ সালের ১৭ নভেম্বর বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার সংক্রান্ত দুর্নীতির মামলার রায় দিয়েছিলেন। কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি তারেক রহমানকে বেকসুর খালাস দেন। সেসময় তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে সাজা দেওয়ার জন্য নানা চাপ সত্ত্বেও তা আমলে নেননি এই বিচারক।

সূত্র মতে, মিথ্যা রায় লিখতে রাজি না হওয়ায় একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে পিস্তল দেখিয়ে হত্যার হুমকিও দেন। পরে সরকারের পক্ষ থেকে রায় লিখে দিলেও এজলাসে নিজের লেখা রায়ই পড়েন মোতাহার হোসেন। এরপর সরকারের চাপে জীবনের নিরাপত্তায় তিনি আত্মগোপনে চলে যান এবং একপর্যায়ে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফিরে আসেন মোতাহার হোসেন।

ভোরের আকাশ/আ.র

দুদক চেয়ারম্যান

শেয়ার করুন: