শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার সমুদ্রসৈকতে আমেরিকান সেনা ও বিমানবাহিনীর প্রশিক্ষণ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২৫, ৩:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজার সমুদ্রসৈকতে আমেরিকান সেনা ও বিমানবাহিনীর প্রশিক্ষণ
কক্সবাজার সমুদ্রসৈকতে আমেরিকান সেনা ও বিমানবাহিনীর প্রশিক্ষণ

কক্সবাজার সমুদ্র সৈকতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের জন্য বিশেষ উদ্ধার প্রশিক্ষণ পরিচালনা করেছে আমেরিকান সেনা ও বিমানবাহিনী। ১৮ মে থেকে শুরু হওয়া ও প্রশিক্ষণ শেষ হয় বুধবার (২১ মে)। গত ১৮ মে শুরু হয়ে ২১ মে বুধবার পর্যন্ত চারদিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেন কক্সবাজার জেলার ১৫ জন কর্মকর্তা ও অগ্নিনির্বাপক কর্মী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার অঞ্চলের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত এলাকার দুর্গতদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া ব্যক্তিদের সুরক্ষা এবং সমুদ্রতীরবর্তী দুর্যোগে দ্রুত সাড়াদানের কৌশল শেখানো হয়েছে এই প্রশিক্ষণে। 

প্রশিক্ষণটি আয়োজন করা হয় আমেরিকান দূতাবাসের সহযোগিতায়, যা উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন তানহারুল ইসলাম।

বুধবার (২১ মে) সকালে কক্সবাজার সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘটে। সমাপনী দিনে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষকরা।

এদিকে প্রশিক্ষণ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রশিক্ষণের কিছু ছবি ছড়িয়ে পড়ার পর কিছু নেটিজেন সমুদ্র সৈকতে বিদেশি সেনাবাহিনীর উপস্থিতি ও কার্যক্রম নিয়ে সমালোচনায় সরব হন। কেউ কেউ প্রশ্ন তোলেন এর প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য নিয়েও।

এ বিষয়ে তানহারুল ইসলাম বলেন, তেমন কিছু নয়। আমরা শুধু প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ শেষে তারা আজই চলে যাবেন। এটি সম্পূর্ণ একটি দক্ষতা উন্নয়ন কার্যক্রম, যাতে আমাদের উদ্ধার কার্যক্রম আরও কার্যকর হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আশা করছেন, এই প্রশিক্ষণ দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সাড়া দেওয়ার সক্ষমতা আরও বাড়াবে।

ভোরের আকাশ/এসআই
 

কক্সবাজারদুর্যোগ ব্যবস্থাপনাঝড়ের পূর্বাভাস

শেয়ার করুন: