জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখার বিষয়ে সংবাদ পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ইসলামিক ফাউন্ডেশন নাগরিকদের অনুরোধ করেছে, যদি বাংলাদেশে কোথাও রজব মাসের চাঁদ দেখা যায়, তবে তা নিম্নোক্ত টেলিফোন নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান:
০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০, ০২-২২৩৩৮৩৩৯৭।
ভোরের আকাশ/তা.কা