শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কর্মস্থলে অনুপস্থিত, বরখাস্ত আরও ২ এসপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
কর্মস্থলে অনুপস্থিত, বরখাস্ত আরও ২ এসপি
কর্মস্থলে অনুপস্থিত, বরখাস্ত আরও ২ এসপি

কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে আরও দুই পুলিশ সুপারকে (এসপি) সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। গত মঙ্গলবার ও বুধবার (১৯ ও ২০ আগস্ট) জারি করা পৃথক আদেশে মো. নাজমুল ইসলাম ও হাফিজ আল ফারুককে বরখাস্ত করা হয়।

জানা গেছে, সরকার পতনের আগে ২০২৪ সালের ৫ আগস্ট দুজনেই ঢাকা মহানগর পুলিশে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে নাজমুল ইসলামকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয় এবং পদোন্নতি পাওয়া হাফিজ আল ফারুককে রাজশাহী সরদায় বদলি করা হয়।

তবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ২৩ এপ্রিল থেকে নাজমুল ইসলাম এবং গত ১ ফেব্রুয়ারি থেকে হাফিজ আল ফারুক তাদের কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (খ) ও ৩ (গ) অনুযায়ী ‘অসদাচরণ ও পলায়ন’ অপরাধে অভিযুক্ত করে বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত ১৭ আগস্ট কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ ১৮ জন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তাদের মধ্যে ছিলেন তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার।

ভোরের আকাশ//হ.র

বাংলাদেশ পুলিশএএসপিবরখাস্ত

শেয়ার করুন: