শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক তিনজন দেশে ফিরেছেন : আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৫ জুলাই ২০২৫, ৫:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক তিনজন দেশে ফিরেছেন : আসিফ নজরুল
মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক তিনজন দেশে ফিরেছেন : আসিফ নজরুল

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক বাংলাদেশি শ্রমিকদের মধ্যে তিনজন ইতোমধ্যে দেশে ফিরেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার (৫ জুলাই) রাতে গণমাধ্যমকে তিনি জানান, “যারা মালয়েশিয়া থেকে ফেরত আসছেন, তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ মেলে, তবে তাদের আইনের আওতায় আনা হবে।”

এর আগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশপ্রধান খালিদ ইসমাইল জানান, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক স্টেট (আইএস) মতাদর্শ প্রচার ও অর্থ সংগ্রহের সঙ্গে জড়িত একটি বাংলাদেশি শ্রমিকচক্র ভেঙে দিয়েছে মালয়েশীয় পুলিশ। চক্রটির সদস্যরা সিরিয়া ও বাংলাদেশে আইএস-এর কাছে অর্থ পাঠাত বলে অভিযোগ রয়েছে।

পুলিশপ্রধান খালিদ ইসমাইল জানান, “চক্রটি অন্যান্য বাংলাদেশি শ্রমিকদের টার্গেট করে সদস্য সংগ্রহ করত এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে উগ্রবাদ ছড়াত।” গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ায় মামলা হয়েছে। আরও ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে। বাকি ১৬ জন এখনো মালয়েশিয়ান পুলিশের হেফাজতে আছেন এবং তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে।

পুলিশপ্রধানের ধারণা, এই চক্রে ১০০ থেকে ১৫০ জন সদস্য থাকতে পারে। যাদের সংশ্লিষ্টতার মাত্রা কম, তাদের ফেরত পাঠানো হবে, আর যেসব ব্যক্তি গভীরভাবে জড়িত, তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। জঙ্গি-সংশ্লিষ্ট ব্যক্তিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে ড. আসিফ নজরুল বলেন, “মালয়েশিয়া আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। সেখানে কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। এ ধরনের ঘটনা খুবই বিব্রতকর এবং আমাদের জন্য উদ্বেগের কারণ।”

তিনি আরও বলেন, “বিষয়টি বাংলাদেশ সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। আমরা মালয়েশিয়ার উচ্চপর্যায়ের সঙ্গে যোগাযোগ করছি এবং যৌথভাবে কাজ করবো। দেশের ভেতরে বা বাইরে—কোনো অবস্থায় জঙ্গিবাদকে আমরা প্রশ্রয় দেব না। এ বিষয়ে সরকারের অবস্থান কঠোর।”

উল্লেখ্য, মালয়েশিয়ার কারখানা, কৃষি ও নির্মাণ খাতে বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন। প্রতিবছর হাজার হাজার মানুষ কর্মসংস্থানের উদ্দেশ্যে দেশটিতে পাড়ি জমান। ২০১৬ সালে কুয়ালালামপুরে আইএস সংশ্লিষ্ট এক হামলার পর থেকে দেশটিতে জঙ্গিবিরোধী অভিযান চালানো হয়, যার ধারাবাহিকতায় বহু ব্যক্তি আটক হন। সাম্প্রতিক বছরগুলোতে গ্রেপ্তার তুলনামূলকভাবে কম হলেও, নিরাপত্তা বাহিনী এখনো সক্রিয় রয়েছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: