শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ উদ্যোক্তা ও সমাজনেতা তৈরিতে ভিডিপি অ্যাডভান্সড কোর্সের নতুন ধারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ মে ২০২৫, ৬:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভবিষ্যৎ উদ্যোক্তা ও সমাজনেতা তৈরিতে ভিডিপি অ্যাডভান্সড কোর্সের নতুন ধারা
ভবিষ্যৎ উদ্যোক্তা ও সমাজনেতা তৈরিতে ভিডিপি অ্যাডভান্সড কোর্সের নতুন ধারা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ  বলেছেন, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা একদিকে যেমন জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ৯টায় “ভিডিপি অ্যাডভান্সড কোর্স–২০২৫ (১ম)” এর সমাপনী অনুষ্ঠানে নরসিংদী জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র এবং দুপুর সাড়ে কিশোরগঞ্জ জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত মতবিনিময় সভায় মহাপরিচালক মহোদয় অংশগ্রহণকারী ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

তিনি তার বক্তব্যে বলেন, ভিডিপি অ্যাডভান্সড কোর্সের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলা এবং সদস্যদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা। বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মহাপরিচালক মহোদয় বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে “ভিডিপি অ্যাডভান্সড কোর্স” নামক এই নতুন প্রশিক্ষণ মডিউলের তাৎপর্য তুলে ধরেন। 

তিনি আরও উল্লেখ করেন যে, ভিডিপির প্রচলিত প্রশিক্ষণ কাঠামোকে আধুনিকায়নের লক্ষ্যে সম্প্রসারিত মডিউলে ‘কমিউনিটি এলার্ট মেকানিজম’, ‘উদ্যোক্তা উন্নয়ন কৌশল’, ‘তরুণ নেতৃত্ব বিকাশ’ এবং ‘সাইবার অপরাধ প্রতিরোধ’-সহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া তিনি বাহিনীর কার্যক্রম সম্প্রসারণ ও সদস্য কল্যাণে গৃহীত ‘সঞ্জীবনী’ কর্মসূচির কথা তুলে ধরেন, যা প্রাথমিকভাবে দেশের ১১৬টি উপজেলায় আনসার ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে পাইলটিং পদ্ধতিতে চালু করার প্রক্রিয়াধীন রয়েছে। এ কর্মসূচির আওতায় কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের সম্পৃক্ততার সুযোগ থাকায় এটি একটি যুগান্তকারী কল্যাণমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত।

উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণে সফলভাবে উত্তীর্ণ ১৬২ জন ভিডিপি সদস্য মহাপরিচালক মহোদয়ের নিকট থেকে প্রশিক্ষণ সনদ গ্রহণ করেন। একইসাথে প্রশিক্ষণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী সদস্যদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ আশরাফুল আলম সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টগণ এবং বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: