শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে মিয়ানমারের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে মিয়ানমারের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে মিয়ানমারের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

মিয়ানমার প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং  প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করেন তিনি। শনিবার (৫ এপ্রিল) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সাক্ষাতে অধ্যাপক ইউনূস গত ২৮ মার্চ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় মিয়ানমারের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন। বাংলাদেশ থেকে মানবিক সহায়তা প্রদান এবং মিয়ানমারে বাংলাদেশি উদ্ধারকারী দল পাঠানোর বিষয়েও আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস বলেন, আমরা আরও মানবিক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছি। আমাদের জাহাজ প্রস্তুত রয়েছে। মিয়ানমারের প্রধানমন্ত্রী বিমসটেকের চেয়ারম্যান পদ গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের নেতৃত্বে আঞ্চলিক এই জোট নতুন গতি পাবে।

শেয়ার করুন: