শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে জুন থেকে গাছ লাগানো শুরু করবে ডিএনসিসি

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৫, ১০:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীতে জুন থেকে গাছ লাগানো শুরু করবে ডিএনসিসি
রাজধানীতে জুন থেকে গাছ লাগানো শুরু করবে ডিএনসিসি

রাজধানীতে বিগত সময়ে অসংখ্যবার বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়েছে সরকার। বৃক্ষরোপণ দিবস এবং বর্ষার সময় এলেই সবুজায়নের উদ্যোগ চোখে পড়ে। এমন একটি কার্যক্রম নিয়ে মাঠে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তারা রাজধানীর খাল, লেক, উন্মুক্ত স্থান ও মাঠে সবুজায়নের জন্য আগামী ১ জুন থেকে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

প্রশাসক বলেন, ‘সারা নগরের জন্য ল্যান্ডস্ক্যাপ ডিজাইন সম্পন্ন হয়েছে। উদ্ভিদবিদদের পরামর্শে খাল ও লেকপাড়ে উপযুক্ত গাছ লাগানো হবে। এই উদ্যোগগুলো সফল করতে আমরা সকল অংশীজনের সহযোগিতা চাই।’

তিনি জানান, এরই মধ্যে ৩৩টি খাল রক্ষণাবেক্ষণ ও সবুজায়নের জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি এক কিলোমিটার খালপাড়ের জন্য একজন করে মালীও নিয়োগ দেওয়া হচ্ছে।

খাল উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে খাল খননে ১০০ কোটির বেশি টাকা খরচ হলেও তেমন ফল পাওয়া যেত না। এখন ১০০ কিলোমিটার খাল পরিষ্কার করতে ১০ কোটিরও কম খরচ হচ্ছে।’

সভায় ‘প্লাস্টিক ফ্রি রিভারস অ্যান্ড সিস ফর সাউথ এশিয়া (চখঊঅঝঊ)’ প্রকল্পের আওতায় কাল্যাণপুর খাল এলাকায় বাস্তবায়িত একটি পাইলট প্রকল্পের অভিজ্ঞতাও উপস্থাপন করা হয়।

ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন বলেন, ‘ঢাকায় প্রায় ১,২০০ কিলোমিটার ড্রেন থাকলেও খাল প্রবাহ আছে মাত্র ৮৬ কিলোমিটার। ড্রেন ও খালে আবর্জনা ফেলা জলাবদ্ধতার অন্যতম কারণ।’

নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র উপদেষ্টা ড. শিবলী সাদিক বলেন, ‘পরিবেশ ব্যবস্থাপনায় সব পক্ষকে একযোগে কাজ করতে হবে। এই প্রকল্প তারই একটি সফল দৃষ্টান্ত।’

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন, ‘পাউডারের খোল মাইক্রোপ্লাস্টিকে রূপান্তর হয়ে খাল ও জলাশয়ে পৌঁছায়, যা রোধে সবার সচেতনতা জরুরি। টেকসই সমাধানের জন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’

এই অভিজ্ঞতা বিনিময় সভাটি নগরের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর সমাধান, নীতিনির্ধারণী পরামর্শ এবং অংশীদারিত্বভিত্তিক উদ্যোগের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে উপস্থিত বক্তারা মত দেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: