পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ সংরক্ষণ এবং পরিচ্ছন্ন, বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু সরকারের উদ্যোগ নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণই পারে একটি সুন্দর ও পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে। সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
বার্তায় তিনি বলেন, পরিবেশ রক্ষা করা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে এবং দেশ আরও বাসযোগ্য হয়ে উঠবে।
প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন হই। দেশ সবার, তাই সম্মিলিত প্রচেষ্টা এবং ছোট ছোট ইতিবাচক উদ্যোগের মাধ্যমেই বড় পরিবর্তন সম্ভব।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণই টেকসই উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভোরের আকাশ/সু.পা