শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

৩০ নভেম্বরের পরিবর্তে ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ৫:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পূর্বনির্ধারিত ৩০ নভেম্বরের পরিবর্তে আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর দুই দিন পিছিয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২ ডিসেম্বর যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে একই দিন তিনি কুষ্টিয়া সফরে আসবেন। এ সময় তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে জানা গেছে।

দীর্ঘ প্রতীক্ষার পর হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হলে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে জেলার দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কুষ্টিয়া সুগার মিলস লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেড পুনরায় চালুর বিষয়টিও আলোচনায় আসতে পারে। প্রতিষ্ঠান দুটির অর্থনৈতিক পুনরুজ্জীবন, বিনিয়োগের সম্ভাবনা ও নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করছেন জেলাবাসী।

এ ছাড়া নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি নিয়েও আলোচনা হতে পারে।

এর আগে প্রধানমন্ত্রীর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ১৭ নভেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ৩০ নভেম্বরের সম্ভাব্য সফরকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা, প্রটোকল ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আরও পড়ুন

অচল সাজেক, দৈনিক ক্ষতি ২ কোটি টাকা

সফরের নতুন তারিখ প্রসঙ্গে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আগামী ৩০ নভেম্বরের পরিবর্তে ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফর করবেন। ওই দিন যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠান শেষে তিনি কুষ্টিয়ায় আসবেন। আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: