তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইয়াসীনের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইয়াসীনের নেতৃত্বে আজ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং এর আওতাধীন দপ্তর সংস্থার প্রধানগণসহ অন্যান্য কর্মকর্তাগণ মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা উম্মুল খায়ের ফাতেমা।