শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়

প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন প্রস্তুত হচ্ছে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসাবে প্রস্তুত করা হচ্ছে। এমনটাই জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে, নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়? গুলশান নাকি হেয়ার রোডে তা নির্ভর করবে তার সিদ্ধান্তের ওপর। এদিকে, মিন্টো রোডে অবস্থিত বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনও প্রস্তুত করেছে সরকার।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’ এখন জুলাই স্মৃতি জাদুঘর। তাই প্রশ্ন উঠেছে, নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়?

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পায় বিএনপি। ধারণা করা হচ্ছে, দলীয় প্রধান তারেক রহমানই হবেন নতুন প্রধানমন্ত্রী।

দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওঠেন গুলশানে মায়ের বাসা ফিরোজার পাশে ১৯৬ নম্বর বাড়িতে। আবাসিক এলাকায় সরকারপ্রধানের নিরাপত্তা ও গুলশান থেকে সংসদ ভবনের দূরত্ব বিবেচনায় প্রধানমন্ত্রীর বাসস্থান পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হচ্ছে-- এ নিয়ে বিএনপির দলীয় সূত্রগুলো থেকে কিছু জানা না গেলেও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুতি নিচ্ছেন তারা।

গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, যমুনাকে আমরা ঠিক করবো। সব ঠিকই আছে। তবুও যদি প্রধানমন্ত্রীর কিছু চাওয়া থাকে, সেটার ব্যবস্থা করবো।  

বিগত তিনজন তত্ত্বাবধায়ক সরকার প্রধান যমুনায় ছিলেন। তবে, গত বছরের সেপ্টেম্বরে সংসদ ভবন চত্বরে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবন করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তখন প্রশ্ন উঠে, তাহলে স্পিকার ও ডেপুটি স্পিকার কোথায় থাকবেন? এছাড়া সংসদ চলাকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ডিসেম্বরে সেই সিদ্ধান্ত বাতিল হয়।

তবে, গুলশানের ১৯৬ নম্বর বাসভবন, মায়ের স্মৃতি বিজড়িত ফিরোজা, নাকি সরকারি বাসভবনে থাকবেন তা নির্ভর করছে তারেক রহমানের ইচ্ছার ওপর।

খালেকুজ্জামান চৌধুরী বলেন, থাকার বিষয়টা সরকারের সিদ্ধান্তের বিষয়। এখানে আমি কিছু বলতে পারবো না। সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই হবে।

হেয়ার রোডে অবস্থিত যমুনার পাশেই ২৯ নম্বর ভবন বিরোধী দলীয় নেতার জন্য নির্ধারিত। ১৯৯১-৯৬ সাল পর্যন্ত তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং সবশেষ ১৯৯৬ সালে খালেদা জিয়া উঠেছিলেন এই সরকারি বাসভবনে। এরপর ২০০১ সাল থেকে এ পর্যন্ত কোনো বিরোধী দলীয় নেতা এ বাড়িতে ওঠেননি। তবে নির্বাচনের আগে জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা বলেছিলেন, তারা কেউ সরকারি গাড়ি-বাড়ি ব্যবহার করবেন না।

ভোরের আকাশ/তা.কা

 

বিরোধী দলীয়বাসভবনপ্রস্তুতপ্রধানমন্ত্রী

শেয়ার করুন: