শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জঙ্গিবাদের নামে দেশকে অস্থিতিশীল করলে ছাড় নয়: এটিইউ প্রধান

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

জঙ্গিবাদের নামে কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নবনিযুক্ত প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. রেজাউল করিম।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বারিধারার এটিইউ’র সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

রেজাউল করিম বলেন, বর্তমানে উগ্রবাদের তেমন উত্থান না থাকলেও যেকোনো সময় হতে পারে। তাই অতীত ভুলে আগামীতে যেন দেশে জঙ্গিবাদের উত্থান না ঘটে সেই লক্ষ্যে কাজ করছে এটিইউ। যারা জঙ্গীবাদের উত্থান ঘটিয়ে দেশের সম্প্রীতি নষ্ট করতে চায়, তারা নীরিহ মানুষকে টার্গেট করে মোটিভেট করে বলে জানান এটিইউ প্রধান।

সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, উগ্রবাদীদের তথ্য যেন সাধারণ মানুষ আমাদের জানাতে পারে তাই ইনফো এটিউ নামের একটি অ্যাপ চালু করা হয়েছে। মানুষ চাইলেই এখানে তথ্য দিতে পারবে।

তথ্যদাতার পরিচয় অবশ্যই গোপন রাখা হবে বলেও আস্বস্ত করেন রেজাউল করিম।

ভোরের আকাশ/এসএইচ

জঙ্গিবাদএটিইউ প্রধান

শেয়ার করুন: