শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নেতাকর্মীদের মানুষের সুখে-দুঃখে সহযোগীতার নির্দেশ তারেক রহমানের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজার ও চট্টগ্রাম সফরের শেষ কর্মসূচিতে চট্টগ্রামে দলের সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ। সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দলীয় সূত্র জানায়, সভায় চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক কার্যক্রম, সংগঠনের কাঠামো আরও শক্তিশালী ও সুসংগঠিত করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় দলের নেতাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন তারেক রহমান।

তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির সবচেয়ে বড় শক্তি হলো দলের তৃণমূলের নেতাকর্মীরা। সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূলকেও আরও শক্তিশালী করতে হবে। নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের কথা শুনতে হবে এবং সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে।

তারেক রহমান বলেন, মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমেই রাজনীতি করতে হবে। নেতাকর্মীদের আচরণ ও কর্মকাণ্ডে যেন সাধারণ মানুষের মধ্যে বিএনপি সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

দলের অভ্যন্তরীণ বিভেদ ও মতপার্থক্য দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সংগঠনের প্রতিটি স্তরে শৃঙ্খলা, জবাবদিহি ও পারস্পরিক সম্মান নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, শুধু কেন্দ্রীয় পর্যায়েই নয়, ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা ও থানা পর্যায়েও সংগঠনকে শক্তিশালী করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও সাংগঠনিক সক্ষমতার ওপর দলের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে তাদের আরও বেশি সম্পৃক্ত করার জন্য দলের নেতাদের নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান।

আরও পড়ুন

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং দলীয় কর্মসূচি তৃণমূল পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়েও আলোচনা করা হয়।

এর আগে রোববার সকালে কক্সবাজার ও চট্টগ্রাম সফরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। দিনের শেষ কর্মসূচি হিসেবে রাতে চট্টগ্রামে দলের সাংগঠনিক সভায় যোগ দেন তিনি। সভা শেষে রাতে রাজধানীর উদ্দেশে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বিএনপি চেয়ারম্যান।

ভোরের আকাশ/সু.পা

তারেক রহমান

শেয়ার করুন: