শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ৬ জুন ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
চুয়াডাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইখলাস হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী মুসা (২৫) ও রাজু (১৮) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার চিতলা-কয়রাডাঙ্গা সড়কের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইখলাস হোসেন আলমডাঙ্গা উপজেলার চিৎলা হুদাপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। সম্প্রতি চার মাসের ছুটিতে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি চিৎলার দিক থেকে ভাইলাইপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইখলাসের মৃত্যু হয়। রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর দুই আরোহী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে নিহতের লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করে আলমডাঙ্গা থানা পুলিশ।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদার রহমান বলেন, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহত দু’জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপ থানা হেফাজতে রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

ভোরের আকাশ/হ.র

মোটরসাইকেল

শেয়ার করুন: