শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিরাইয়ে অবৈধ অস্ত্রধারী-সেনাবাহিনীর গোলাগুলি, নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ৩:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রধারী ও সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় আবু সাইদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় দু'জনকে আটক করা হয়। 

রোববার (২২ জুন) এ ঘটনা ঘটে। নিহত আবু সাইদ দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের তাজ মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রাজ্জাক।

জানা গেছে, রোববার বিকাল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিলনগর, জারলিয়া, গাইদ্দালা গ্রামে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরতে অভিযান চালায় সেনাবাহিনী।

এ সময় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে দু'জনকে আটক করা হয়। এসময় অন্যান্য অস্ত্রধারীরা পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার গাইদ্দালা গ্রামে পালিয়ে আশ্রয় নেয়। পরবর্তীতে সেনাবাহিনী ওই গ্রামে গিয়ে অস্ত্রধারীদের ধরতে অভিযান চালিয়ে গ্রামটি ঘিরে রাখে। অভিযান চলাকালে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী ও সেনাবাহিনীর মধ্যে গোলাগুলিতে আবু সাঈদ নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় দু'জনকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রাজ্জাক। তবে অভিযানের বিষয়ে দিরাই থানা পুলিশ প্রশাসনকে অবগত করা হয়নি বলে জানান তিনি।

এর আগে গত ২০ জুন ইউনিয়নের হাতিয়া গ্রামে অস্ত্র উচিয়ে মহড়া দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং একটি হামলার ঘটনা ঘটে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। এরই প্রেক্ষিতে সন্ত্রাসীদের ধরতে ও অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী অভিযান চালায়।

ভোরের আকাশ/এসএইচ

দিরাইসন্ত্রাসীগোলাগুলিসেনাবাহিনী

শেয়ার করুন: