শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনাবহুল আলোচিত রায়হান হত্যা, এসআই আকবরের মৃত্যুদণ্ডবাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতিরতাহসিফের নিখোঁজ হওয়ার রাতের বর্ণনা দিলেন দ্বীপতাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রীমন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস হিসেবে ৩ বিচারককে পদায়ন কেন বেআইনি নয়খাদ্য গুদামের অবকাঠামোগত উন্নয়নে টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রীঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনাবহুল আলোচিত রায়হান হত্যা, এসআই আকবরের মৃত্যুদণ্ডবাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতিরতাহসিফের নিখোঁজ হওয়ার রাতের বর্ণনা দিলেন দ্বীপতাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রীমন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস হিসেবে ৩ বিচারককে পদায়ন কেন বেআইনি নয়খাদ্য গুদামের অবকাঠামোগত উন্নয়নে টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রী

কাপাসিয়ায় সংসদ সদস্যের উদ্যোগে ২০টি অস্বচ্ছল পরিবারের মাঝে  সেলাই মেশিন ও উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার সকালে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের  সংসদ সদস্য  মু. সালাহউদ্দিন আইউবীর উদ্যোগে ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যবস্থাপনায় কাপাসিয়া  উপজেলার  ২০টি অস্বচ্ছল, অসহায়  ও প্রান্তিক পরিবারের মাঝে সেলাই মেশিন  উপহার হিসেবে  প্রদান করা হয়েছে।

সেলাই মেশিনের সাথে  প্রত্যেককে কাজের সুবিধার্থে সূই, সূতা, মেশিনের ঢাকনা, পরিষ্কার করার জন্য তেল সহ বিভিন্ন প্রয়োজনীয়  উপকরণ ও প্রদান করা হয়।  জার্মান ভিত্তিক একটি সেবামূলক সংস্থার সহযোগিতায় কাপড় সহ নগদ অর্থ বিতরণ করা হয়।

আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে  সেলাই মেশিন বিতরণ  করেন সেবামূলক কাজের প্রধান উদ্যোক্তা মু. সালাউদ্দিন আইউবী  এমপি। তিনি সেলাই মেশিন বিতরণের আগে

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের  এক আল্লাহ জিন্দাবাদ  কবিতা আবৃত্তি করে বলেন,"উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।

বারিষাব ইউনিয়নের লোহাদী গ্রামে আয়োজিত সেলাই মেশিন ও উপকরণ  বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও  গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর  নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া  উপজেলা  জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জিয়াউর রহমান, সেক্রেটারি রিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক আক্তার হোসেন, বারিষাব ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি আবু তাহের সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

এ সময় এমপি সালাউদ্দিন আইউবী নিজেই সেলাই মেশিন চালিয়ে সেলাই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। বিশেষ করে   নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে   বিতরণ করা সেলাই মেশিন তিনি  নিজেই  চালিয়ে পরীক্ষা করেন।

কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সালাউদ্দিন আইউবী এমপি, সেলাই মেশিন বিতরণ একটি প্রশংসনীয় ও জনকল্যাণমুখী উদ্যোগ বলে অভিহিত করেছেন সমাজ হিতৈষী ব্যক্তিবর্গ।

ভোরের আকাশ/এনউব

 

সেলাই মেশিন ও উপকরণ বিতরণ

শেয়ার করুন: