শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজন গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২২ জুন ২০২৫, ৯:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজন গ্রেপ্তার
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজন গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগে আমিনুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো।

স্থানীয় সূত্রে জানা যায়, শুধু বালু উত্তোলনই নয়, জমি দখল, চাঁদাবাজি, মিথ্যা মামলায় ফাঁসানো, মহিলাদের সম্মানহানি ও রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি-ধামকি দেওয়াসহ অসংখ্য অপরাধে জড়িত আমিনুল ইসলাম।  কেউ তার বিরুদ্ধে মুখ খুললেই তার পেটোয়া বাহিনী দিয়ে হামলা ও হয়রানি করে।

পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে ভুক্তভোগীরা গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্প, পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও পলাশবাড়ী থানায় অভিযোগ করেন। ঘটনার সত্যতা পেয়ে উপজেলার কেত্তারপাড়ায় অভিযুক্ত আমিনুল ইসলামের মালিকানাধীন ইটভাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো বলেন, বালু উত্তোলন কাজে ব্যবহৃত সরাঞ্জমাদী জব্দসহ মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/জাআ

অবৈধভাবে বালু উত্তোলন

শেয়ার করুন: