শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে শিশুদের চিত্রপ্রদর্শনী

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে শিশুদের চিত্রপ্রদর্শনী
নড়াইলে শিশুদের চিত্রপ্রদর্শনী

নড়াইলে শিশুদের আঁকা ছবি নিয়ে অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমধর্মী চিত্র প্রদর্শনী। শুক্রবার সকাল ১১টায় রূপগঞ্জের বাধাঘাট এলাকায় এই প্রদর্শনীর আয়োজন করে স্থানীয় শিল্পসংগঠন ‘চারুনীড়’। প্রদর্শনীতে অংশ নেয় শতাধিক শিশু শিল্পী।

অস্থায়ীভাবে তৈরি গ্যালারিতে স্থান পায় শিশুদের আঁকা গ্রামীণ জীবনযাত্রার নানা চিত্র। 

প্রদর্শনী ঘুরে দেখা যায় নবান্ন উৎসব, ধান কাটা, জেলে পল্লি, পালকিতে বিয়ে, গরুর গাড়ি, শীতের পিঠা তৈরি, রস সংগ্রহ, নানা প্রজাতির পাখি, পত্রবিহীন গাছে ফুটে থাকা শিমুল-পলাশ ফুলসহ শিশুদের কল্পনায় উঠে আসা গ্রামীণ জীবনের নানা চিত্র ফুটে উঠেছে এসব ছবিতে।

চিত্র প্রদর্শনীতে ছবি আঁকতে আসা ২য় শ্রেণির ছাত্র আকাশ বিশ্বাস বলে, আমি এখানে ছবি আঁকতে এসেছি। আমার আঁকা একটি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। ছবিটিতে আমি গ্রামীণ জনপদের কিছু চিত্র তুলে ধরেছি। আজকের আঁকা ছবিতে গাছ, ঘর, কৃষক ধান মাথায় করে বাড়ি আনছে-এগুলো একেছি।

আরেক শিশু শিল্পী সাদিয়া মুন্নী বলেন, ছবি আঁকতে আমার ভালো লাগে। মায়ের সঙ্গে বাধাঘাটে আমি ছবি আঁকতে এসেছি। এখন আমি একটি ছবিতে রং করছি। ছবিটিতে পালকিতে বসে থাকা নববধূকে তাঁর শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হচ্ছে।

ঢাকা থেকে প্রদর্শনী দেখতে আসা সুমি রানি মল্লিক বলেন, এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশে সহায়ক। তাছাড়াও শিশুদের আঁকা ছবি প্রদর্শনীতে দেখে শিশুরা ও তাদের অভিভাবকেরা অনেক উৎসাহিত হবে।

চারুনীড়ের আয়োজক নাজমুল হাসান লিজা বলেন, শিশুরা অনেক সময় ছবি আঁকে প্রতিযোগিতার জন্য, কিন্তু প্রথম তিনজন ছাড়া বাকিদের ছবি খুব একটা দেখা যায় না। আমরা চাই, সবাই নিজেদের আঁকা ছবি দেখে আনন্দ পাক। সেই ভাবনা থেকেই আমাদের এই আয়োজন। এবার ৯ম বারের মতো প্রদর্শনী করলাম। সকাল ১০টা থেকে এই চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। প্রায় প্রতিবছর আমরা এটা করে থাকি। তাদের আঁকা ছবি প্রদর্শনীতে দেখে তারা আরও উৎসাহিত হয়। 

তিনি আরও বলেন, আমি মনে করি, একজন মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার-যাই হোক না কেন, সবার চিত্রাঙ্কনের প্রয়োজনীয়তা রয়েছে।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: