শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তাড়াইলে ৪ হাজার লিটার ডিজেল জব্দ, ২০ হাজার টাকা অর্থদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অবৈধ জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে চিরুনি অভিযান চালিয়েছে প্রশাসন। শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে কাওয়ালী বাজার এলাকায় পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উপজেলার ধলা ইউনিয়নের আজবপুর গ্রামের কেনু মিয়ার ছেলে মো. কামাল (৪০) এর হেফাজত থেকে আনুমানিক প্রায় ৪০০০ হাজার  লিটার ডিজেল উদ্ধার করা হয়। অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে তাকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রধান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন তাড়াইল উপজেলার নির্বাহী অফিসার  (ইউএনও) তানজিলা আখতার। অভিযানে তাড়াইল থানার একটি দল সক্রিয়ভাবে সহযোগিতা করে এবং পুরো কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ডিজেল মজুত করে বাজারে বিক্রি করছিল—যার ফলে একদিকে যেমন সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল, অন্যদিকে সাধারণ ভোক্তারাও প্রতারণার শিকার হচ্ছিলেন। প্রশাসনের এই হঠাৎ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, পেট্রোলিয়াম আইন ২০১৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারার আওতায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানের সময় জব্দকৃত ডিজেল পরবর্তী আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তির জন্য সংরক্ষণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে অবৈধ ব্যবসা অনেকটাই কমে আসবে। তারা ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হরমুজ প্রণালী  সংকটমুহুর্তে এ ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে কঠোর আইনের আওতায়  আনার জন্য তাড়াইল উপজেলা  নির্বাহী অফিসার তানজিলা আক্তার কে এলাকাবাসী সাধুবাদ জানান।

ভোরের আকাশ/এনউব

২০ হাজার টাকা অর্থদণ্ড

শেয়ার করুন: