শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অবৈধ হজযাত্রীদের জন্য আশ্রয়কেন্দ্র চালু করছে সৌদি আরব

ধর্ম ডেস্ক

প্রকাশ : ৩১ মে ২০২৫, ৬:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অবৈধ হজযাত্রীদের জন্য আশ্রয়কেন্দ্র চালু করছে সৌদি আরব
অবৈধ হজযাত্রীদের জন্য আশ্রয়কেন্দ্র চালু করছে সৌদি আরব

প্রথমবারের মতো অবৈধ হজযাত্রীদের জন্য আশ্রয়কেন্দ্র চালু করতে যাচ্ছে সৌদি আরব। প্রয়োজনীয় হজভিসা ও অন্যান্য কাগজপত্র ছাড়াই যারা হজ করতে দেশটিতে প্রবেশ করেন, তাদেরকে এবার আইনগত পদক্ষেপ নেওয়ার আগ পর্যন্ত অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি সরকার।

দেশটির উপকূলীয় শহর জেদ্দার নগর প্রশাসনের মুখপাত্র মোহাম্মেদ আল বাকমি স্থানীয় সরকারি টেলিভিশন চ্যানেল আল এখবারিয়া-কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "যতদিন না তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়, ততদিন তারা এসব আশ্রয়কেন্দ্রে থাকতে পারবেন।"

প্রসঙ্গত, হজ ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি এবং এটি প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের ওপর জীবনে অন্তত একবার ফরজ। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষাধিক মুসল্লি হজ পালনের জন্য মক্কায় আসেন। তবে, এদের মধ্যে বহু মুসল্লি থাকেন বৈধ ভিসা বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া।

বৈধ ভিসাবিহীন এসব হজযাত্রী আবাসন, পরিবহন বা চিকিৎসা সহায়তার মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবা পান না। ২০২৪ সালের হজ মৌসুমে এমন অসংখ্য নথিবিহীন হজযাত্রী চরম দাবদাহের মধ্যে দীর্ঘ সময় খোলা আকাশের নিচে অবস্থান করায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান ১,৩০০ জনের বেশি। এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবারের হজ মৌসুমে সৌদি কর্তৃপক্ষ অবৈধ হজযাত্রীদের মানবিক দিক বিবেচনা করে এ উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই সিদ্ধান্তকে অনেকে ‘নৈতিক অগ্রগতি’ ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে দেখছেন। তবে সৌদি সরকার এখনো স্পষ্টভাবে জানায়নি, এই আশ্রয়কেন্দ্রগুলোতে কী ধরনের সেবা বা সহায়তা দেওয়া হবে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: