‘আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হয়ো না’

মুমিনের জীবনে হতাশার কোনো স্থান নেই। আল্লাহর প্রতি বিশ্বাস, তওবা, দোয়া ও নেক আমলের মাধ্যমে তাঁর রহমত লাভের চেষ্টা করাই একজন মুসলমানের কর্তব্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন—
“বলুন, হে আমার বান্দারা! যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু।”
—সুরা যুমার: ৫৩
এই আয়াতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য আশার বার্তা দিয়েছেন। মানুষ যত বড় ভুল বা গুনাহ করুক না কেন, আন্তরিকভাবে তওবা করলে আল্লাহর রহমত ও ক্ষমার দরজা সবসময় খোলা রয়েছে।
ভোরের আকাশ/এনএ