যে দিনগুলিতে সূর্য উদিত হয়, তার মধ্যে জুমার দিনই সর্বোত্তম

জুমার দিন ইসলামে সর্বাধিক মর্যাদাপূর্ণ দিন। এ দিনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে দিনগুলোতে সূর্য উদিত হয়, তার মধ্যে জুমার দিনই সর্বোত্তম।” (সহিহ মুসলিম, হাদিস: ৮৫৪)
এই হাদিস থেকে বোঝা যায়, জুমা শুধু সাপ্তাহিক একটি ইবাদতের দিন নয়; বরং এটি আল্লাহর বিশেষ রহমত, বরকত ও ক্ষমা লাভের অনন্য সুযোগ। এ দিনেই হজরত আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। হাদিসে আরও এসেছে, কিয়ামতও সংঘটিত হবে জুমার দিনেই।
তাই প্রতিটি মুসলিমের উচিত জুমার দিনের মর্যাদা উপলব্ধি করে সময়মতো জুমার নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, দরুদ, জিকির-আজকার ও দোয়ার মাধ্যমে দিনটিকে অর্থবহ করে তোলা।
ভোরের আকাশ/এনএ