শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

সৌদি পৌঁছেছেন সাড়ে ৩৪ হাজার বাংলাদেশি হজযাত্রী, দুইজনের মৃত্যু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৮৬টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৪ হাজার ৫৫০ জন বাংলাদেশি নাগরিক। এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এ তথ্য জানিয়েছে হজ বুলেটিন।

এ সময়ের মধ্যে দুইজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম এবং জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল। দুজনই মক্কায় মারা যান।

হজ বুলেটিনের তথ্য বলছে, সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৩ হাজার ২৮৪ জন হজযাত্রী। বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে গেছেন ৩১ হাজার ২৬৬ জন।

ফ্লাইট পরিচালনায় ছিল তিনটি এয়ারলাইনস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৬টি ফ্লাইটে ১৪ হাজার ৯১৬ জন, সৌদি এয়ারলাইনস ৩২টি ফ্লাইটে ১২ হাজার ৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

ভোরের আকাশ/আ.র

হজযাত্রা

শেয়ার করুন: