শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাজিদের জন্য হারামাইন হাই স্পিড রেলওয়ের বিশেষ ব্যবস্থা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৬, ৮:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরবের পরিবহন ব্যবস্থায় আবারও নজর কেড়েছে মদিনার হারামাইন হাই স্পিড রেলওয়ে। অত্যাধুনিক প্রযুক্তি, দ্রুতগামী ট্রেন এবং সমন্বিত লজিস্টিক ব্যবস্থাপনার মাধ্যমে এই রেলওয়ে এখন লাখো হজযাত্রীর যাত্রাকে করছে আরও নিরাপদ, দ্রুত ও স্বস্তিদায়ক; বিশেষ করে ১৪৪৭ হিজরির হজ মৌসুমে মক্কা ও মদিনার মধ্যে যাতায়াত সহজ করতে হারামাইন হাই স্পিড রেলওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন পরিবহন ব্যবস্থার সঙ্গে সরাসরি সংযোগ থাকায় বিদেশ থেকে আসা হাজিরা বিমানবন্দর থেকে দ্রুত পবিত্র নগরীগুলোতে পৌঁছতে পারছেন। ফলে যানজট কমছে, সময় সাশ্রয় হচ্ছে এবং হজযাত্রীদের সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা আরও উন্নত হচ্ছে।

সৌদি রেলওয়ের (এসএআর) আনুষ্ঠানিক মুখপাত্র খালিদ বিন ইউসুফ আল-ফারহান জানান, চলতি হজ মৌসুমে হারামাইন হাই স্পিড রেলওয়ের আওতায় পাঁচ হাজার ৩০০টিরও বেশি ট্রিপ পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে মক্কা ও মদিনার মধ্যে হজযাত্রীদের যাতায়াতের জন্য ২২ লাখ ১০ হাজারেরও বেশি আসনের ব্যবস্থা রাখা হয়েছে। এই রুটে জেদ্দা, কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং কিং আবদুল্লাহ ইকোনমিক সিটির গুরুত্বপূর্ণ স্টেশনগুলো অন্তর্ভুক্ত আছে।

আরও পড়ুন

ভিসা বন্ডের অর্থ প্রেরণে অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

তিনি আরও জানান, হারামাইন রেলওয়ের বহরে বর্তমানে ৩৫টি আধুনিক ট্রেন আছে, যার প্রতিটিতে সর্বোচ্চ ৪১৭ জন যাত্রী ভ্রমণ করতে পারেন।

ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই ট্রেনগুলো বিশ্বের দ্রুততম ট্রেনগুলোর অন্যতম। এর ফলে মক্কা থেকে মদিনা পর্যন্ত দীর্ঘ পথ এখন মাত্র প্রায় ২ ঘণ্টা ১৫ মিনিটেই অতিক্রম করা সম্ভব হচ্ছে। ব্যস্ত সময়ে প্রতিদিন ১৪০টিরও বেশি ট্রিপ পরিচালিত হবে বলেও জানানো হয়েছে, বিশেষ করে মদিনা স্টেশনে প্রতি ২৫ থেকে ৩০ মিনিট অন্তর একটি ট্রেন আগমন বা প্রস্থান করবে, যা বিপুলসংখ্যক হজযাত্রীর যাতায়াতকে আরও সহজ ও সুশৃঙ্খল করে তুলবে।

ভোরের আকাশ/এনউব

হারামাইন হাই স্পিড

শেয়ার করুন: