শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশসহ বিশ্বের কোন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হবে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চাঁদ দেখা যাওয়ার পর বুধবার থেকে সৌদি আরব–এ পবিত্র রমজান মাসের রোজা শুরু হয়েছে। এ মাস ২৯ বা ৩০ দিনব্যাপী হয়ে থাকে। রমজানজুড়ে মুসল্লিরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয় থেকে বিরত থাকেন। ভৌগোলিক অবস্থানের তারতম্যের কারণে এ সময়সীমা সাধারণত ১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যে হয়ে থাকে।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে দিনের দৈর্ঘ্য এক নয়। বর্তমানে উত্তর গোলার্ধে শীতকাল চলায় সেসব দেশে রোজার সময় তুলনামূলক কম। প্রথম দিনে সেখানে রোজার দৈর্ঘ্য আনুমানিক সাড়ে ১১ থেকে ১৩ ঘণ্টার মধ্যে থাকছে, যা দিন বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

অন্যদিকে চিলি, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো দক্ষিণ গোলার্ধের দেশগুলোর বাসিন্দাদের দীর্ঘতম রোজা রাখতে হবে। প্রথম দিনে এর স্থায়িত্ব হবে প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা। তবে মাসজুড়ে রোজার সময় ধীরে ধীরে কমতে থাকবে।

রমজানের প্রথম দিনে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মুসল্লিরা ১৫ ঘণ্টা ২২ মিনিট ধরে রোজা রাখবেন। চিলির পুয়ের্তো মন্টে এর ব্যাপ্তি ১৫ ঘণ্টা ১৩ মিনিট। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ১৪ ঘণ্টা ৪৮, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৪ ঘন্টা ১৩, ইন্দোনেশিয়ার জাকার্তায় ১৩ ঘণ্টা ৪৮, মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১৩ ঘণ্টা ১১, শ্রীলঙ্কার কলম্বোয় ১৩ ঘণ্টা ৬, থাইল্যান্ডের ব্যাংককে ১২ ঘণ্টা ৫৬, সৌদি আরবের রিয়াদে ১২ ঘণ্টা ৪৪, কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, বাংলাদেশের ঢাকায় ১২ ঘণ্টা ৪৩, ভারতের নয়াদিল্লিতে ১২ ঘণ্টা ৩৮ মিনিট রোজা রাখতে হবে।

এ ছাড়া, ফিলিস্তিনের গাজা সিটিতে ১২ ঘণ্টা ৩১, আফগানিস্তানের কাবুল, পাকিস্তানের ইসলামাবাদে ১২ ঘণ্টা ২৯, জাপানের টোকিওতে ১২ ঘণ্টা ২৭, ইরানের তেহরানে ১২ ঘণ্টা ২৫, পর্তুগালের লিসবনে ১২ ঘণ্টা ২৩, ইতালির রোম ও চীনের বেইজিংয়ে ১২ ঘণ্টা ১৯, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ১২ ঘণ্টা ১৫, ওয়াশিংটন ডিসিতে ১২ ঘণ্টা ৯, নিউইয়র্কে ১২ ঘণ্টা ৫, যুক্তরাজ্যের লন্ডনে ১২ ঘণ্টা ১, কানাডার অটোয়ায় ১১ ঘণ্টা ৫৮, সুইডেনের স্টকহোমে ১১ ঘণ্টা ৫২ এবং ফ্রান্সের প্যারিসে রোজা রাখতে হবে ১১ ঘণ্টা ৩৩ মিনিট ধরে।

প্রতিবছর রমজান মাস ১০ থেকে ১২ দিন আগে শুরু হয়। এর কারণ হলো ইসলামি বর্ষপঞ্জি চন্দ্রনির্ভর হিজরি ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে তৈরি। যেখানে মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে।

বিশ্বের জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ মানুষ যারা উত্তর গোলার্ধে বসবাস করেন, তাদের জন্য এ বছর রোজার সময় কিছুটা কম হবে এবং ২০৩১ সাল পর্যন্ত এই সময় কমতে থাকবে। ২০৩১ সালে রমজান মাসটি ‘উইন্টার সোলস্টাইস’ বা বছরের সবচেয়ে ছোট দিনের কাছাকাছি সময়ে পড়বে।

অন্যদিকে, বিষুবরেখার দক্ষিণে বসবাসকারী রোজাদার মুসল্লিদের জন্য রোজার সময় গত বছরের তুলনায় দীর্ঘতর হবে।

চন্দ্রবছর সৌরবছরের তুলনায় ১১ দিন কম হওয়ায়, ২০৩০ সালে দুইবার রমজান মাস পালিত হবে। প্রথমবার শুরু হবে ৫ জানুয়ারি এবং দ্বিতীয়বার শুরু হবে ২৬ ডিসেম্বর।

ভোরের আকাশ/এনএস

রমজান মাসসৌদি আরব

শেয়ার করুন: