শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে ‘মিডিয়া কানেক্ট সামিট’ করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে ‘মিডিয়া কানেক্ট সামিট’ করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

দেশের শীর্ষ গণমাধ্যমের সম্পাদক, সংবাদ প্রধান, বিপণন প্রধান, নীতি-নির্ধারক ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ‘মিডিয়া কানেক্ট সামিট’ করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আগামী ১১ জুলাই (শনিবার) সকালে রাজধানীর আফতাবনগরে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে সামিটটি অনুষ্ঠিত হবে।

ফাউন্ডেশনের হেড অব কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফরিদ খান বলেন, ‘দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২২ সালে প্রতিষ্ঠা করা হয়েছে ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। প্রতিষ্ঠালগ্ন থেকে এটি তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষাকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়া, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের নানাবিধ সেবামূলক কার্যক্রম সম্পর্কে মতবিনিময় এবং সরেজমিনে পরিদর্শনের জন্য মিডিয়া কানেক্ট সামিটের আয়োজন করা হয়েছে।’

ফাউন্ডেশনটি জানিয়েছে, ১৩ কোটি টাকা ব্যয়ে ২ হাজার ১৭৯ জন তরুণ-তরুণীকে দক্ষতা-ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তারা এক বছরের মধ্যেই সম্মিলিতভাবে ৪২ কোটিরও বেশি টাকা আয় করতে সক্ষম হয়েছে। বর্তমানে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে ১৪টি কর্মমুখী প্রশিক্ষণ কোর্স পরিচালিত হচ্ছে এবং নতুন কোর্স চালুর কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন

যুদ্ধের প্রভাবে ধীর হবে বৈশ্বিক অর্থনীতি, বাড়বে মূল্যস্ফীতি: আইএমএফ

ফাউন্ডেশনের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ১ লাখ বেকার তরুণ-তরুণীকে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, যারা দেশ ও বৈশ্বিক কর্মবাজারে অবদান রাখবে।

আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও সরকারি নিবন্ধনপ্রাপ্ত দাতব্য সংস্থা। ২০১৭ সালে শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত ফাউন্ডেশন বিস্তৃত পরিসরে শিক্ষা, সেবা-প্রশিক্ষণ-কর্মসংস্থান ও দাওয়াহ কার্যক্রম পরিচালনা করে সুনাম অর্জন করেছে।

ভোরের আকাশ/এনউব

আস-সুন্নাহ ফাউন্ডেশন

শেয়ার করুন: