দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য যে দোয়া পড়ব

দুশ্চিন্তা, উদ্বেগ ও মানসিক চাপ আধুনিক জীবনের একটি সাধারণ সমস্যা। ইসলামে এই সমস্যা থেকে মুক্তির জন্য কোরআন ও হাদিসে বর্ণিত বিশেষ দোয়া ও জিকির রয়েছে, যা মুমিনকে আল্লাহর উপর ভরসা করতে এবং মানসিক শান্তি অর্জন করতে সাহায্য করে এবং রাসুল (সা.) দুশ্চিন্তা ও দুঃখের সময় সেই দোয়া ও জিকির পড়তে উৎসাহ দিয়েছেন।
আনাস (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) তাঁর সেবার জন্য এক কিশোরের খোঁজ নিতে বলেন।
অতঃপর আবু তালহা (রা.) আমাকে নিয়ে যান। আমি রাসুল (সা.)-এর অবস্থানকালে সেবা করতাম। রাসুল (সা.)-কে দোয়াটি বেশি পড়তে শুনতাম-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নি আ‘ঊযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল ‘আজযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দালা‘ইদ দ্বাইনে ওয়া গালাবাতির রিজা-লি
অর্থ: ‘হে আল্লাহ, আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের নিপীড়ন থেকে।’
-(সহিহ বুখারি, হাদিস : ৫৪২৫)
ভোরের আকাশ/তা.কা