শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নতুন গিলাফে আবৃত হলো পবিত্র কাবা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নতুন গিলাফে আবৃত হলো পবিত্র কাবা
নতুন গিলাফে আবৃত হলো পবিত্র কাবা

পবিত্র কাবা শরিফকে নতুন গিলাফে (কিসওয়া) আচ্ছাদন করা হয়েছে। সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববি পরিচালনা পরিষদের তত্ত্বাবধানে গত ২৫ জুন আসরের নামাজের পর গিলাফ পরিবর্তনের কাজ শুরু হয় এবং তা সম্পূর্ণ হয় ২৬ জুন সকালে। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই বছরের নতুন কিসওয়া তৈরিতে প্রায় ১১ মাস ধরে নিরলসভাবে কাজ করেছেন ডিজাইনার, ক্যালিগ্রাফার ও অভিজ্ঞ তাঁতিরা। প্রায় ১,৪০০ কেজি ওজনের এই গিলাফে রয়েছে ৪৭টি রেশমি প্যানেল, যেগুলোর প্রতিটিতে সোনালি বর্ণের হিজাম (বেল্ট) এবং রুপা ও সোনার সুতোয় সূচিকর্মে লেখা রয়েছে কোরআনের ৬৮টি আয়াত।

নতুন কিসওয়ার কাপড় প্রস্তুত করা হয়েছে কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য কিসওয়া অব দ্য কাবা-তে। ২০২৪ সালের জুলাইয়ে এর উৎপাদন শুরু হয়। কাবার মাহাত্ম্য তুলে ধরতে এবারের কিসওয়ায় যুক্ত করা হয়েছে আল্লাহর গুণবাচক নাম, কালেমা তাইয়্যিবা, একত্ববাদের আহ্বান ও ভক্তিভাব প্রকাশকারী আয়াত।

কিসওয়ার বাইরের অংশ তৈরি হয়েছে উন্নতমানের কালো রেশম দিয়ে, যা দীপ্তি ও দীর্ঘস্থায়িত্ব বজায় রাখে। ভিতরের স্তরে ব্যবহার করা হয়েছে সবুজ রেশম, সাদা সুতির কাপড় ও লাল রেশম, যা সৌন্দর্য ও কাঠামোগত দৃঢ়তা নিশ্চিত করে।

পুরো প্রস্তুতি ও তৈরি প্রক্রিয়ায় প্রতিটি ধাপে উচ্চমান বজায় রাখা হয়— কাপড় কাটা, বোনা, সূচিকর্ম ও সেলাইসহ সব কাজ অত্যন্ত যত্নসহকারে সম্পন্ন করা হয়, যেন এটি পবিত্রতা ও সৌন্দর্যের মাপকাঠি পূরণ করে।

নতুন কিসওয়ায় ঈমান, ঐক্য, দয়া ও তাওহিদের (একেশ্বরবাদ) বার্তা প্রতিফলিত হয়েছে। এটি কেবল ধর্মীয় ভাবগম্ভীরতা নয়, ইসলামী ঐতিহ্য ও শিল্পকলার এক অনন্য নিদর্শন হিসেবেও বিবেচিত।
 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: