শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

জাতীয় তাফসির প্রতিযোগিতার চূড়ান্ত ফল ঘোষণা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে ‘ক’ গ্রুপে প্রথম হয়েছেন ঝালকাঠির হাফেজ মাহমুদুল হাসান এবং ‘খ’ গ্রুপে প্রথম হয়েছেন টাঙ্গাইলের মুফতী নাঈমুর রহমান নাঈম।

শনিবার (২১ নভেম্বর) জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর আগে গত ১৯ নভেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের কার্যক্রম শুরু হয়। এতে দেশের আটটি বিভাগ থেকে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগী অংশ নেন।

প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে দ্বিতীয় হয়েছেন নীলফামারীর জুবায়ের হোসাইন জিশান এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহের আবদুল্লাহ আল মামুন ফুয়াদ। ‘খ’ গ্রুপে দ্বিতীয় হয়েছেন ঢাকার মো. নাছিমুল হক ছাদী এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহের মাসউদ রিদওয়ান।

জাতীয় পর্যায়ে উভয় গ্রুপের প্রথম স্থান অধিকারীকে দুই লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে এক লাখ ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে এক লাখ টাকা করে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।

দুটি গ্রুপে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘ক’ গ্রুপে ফাজিল, জালালাইন, দাওরায়ে হাদিস ও কামিল পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং আরবি ও ইসলামিক স্টাডিজের শিক্ষার্থীরা অংশ নেন। অন্যদিকে ‘খ’ গ্রুপে কামিল ও দাওরায়ে হাদিস উত্তীর্ণ এবং আরবি ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী মাদ্রাসাশিক্ষক, খতিব, ইমাম, গবেষক, দাঈ, ইসলামী লেখক, ওয়ায়েজ ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, বিভাগীয় পর্যায়ের মাধ্যমে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। দুই গ্রুপে এতে মোট দুই হাজার ৫৮০ জন প্রতিযোগী নিবন্ধন করেন। এর মধ্যে ‘ক’ গ্রুপে এক হাজার ৪৩৫ জন এবং ‘খ’ গ্রুপে এক হাজার ১৪৫ জন নিবন্ধন করেন।

নিবন্ধিত প্রতিযোগীদের নিয়ে গত ১০ অক্টোবর দেশের আটটি বিভাগীয় শহরে একই সময়ে অভিন্ন প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার মাধ্যমে বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নির্বাচন করা হয়। বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারীকে ২০ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে ১৫ হাজার এবং তৃতীয় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ পুরস্কার, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগীকে নিয়ে গত ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও কার্যালয়ে ছয় দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ও গ্রুমিং সেশনের আয়োজন করা হয়। দেশের খ্যাতনামা ইসলামী স্কলাররা এ প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে অংশ নেন। তারা প্রতিযোগীদের তাফসীরবিষয়ক জ্ঞান, দক্ষতা ও উপস্থাপনার মানোন্নয়নে প্রশিক্ষণ দেন।

আরও পড়ুন

ট্রলারে টেকনাফ ফিরেছেন সেন্ট মার্টিনে আটক পর্যটকদের একাংশ

আয়োজকদের আশা, ইসলামী জ্ঞানচর্চা, পবিত্র কোরআনের তাফসীর অনুধাবন এবং যোগ্য ও দক্ষ মুফাসসির তৈরিতে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম শনিবার এসব তথ্য জানান।

ভোরের আকাশ/জেআ

ইসলামিক ফাউন্ডেশন

শেয়ার করুন: