শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ মে ২০২৫, ৭:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যজুড়ে মানুষজন এক লম্বা ছুটি উপভোগ করতে যাচ্ছেন। কারণ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী দেশগুলোতে আসন্ন ঈদুল আজহা আগামী ৬ জুন (শুক্রবার) শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আরাফাহ দিবস হবে তার একদিন আগে, অর্থাৎ ৫ জুন।

তবে জিলহজ মাসের চাঁদ দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সৌদি আরবসহ অঞ্চলটির বিভিন্ন দেশের জাতীয় চাঁদ দেখার কমিটি। বুধবার (৩০ এপ্রিল) আল-আরাবিয়্যার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। সৌদি আরবসহ বিভিন্ন দেশের চাঁদ দেখা কমিটি সেই অনুযায়ী ঘোষণা দেবে।

আমিরাত জ্যোতির্বিজ্ঞান সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে জিলহজের চাঁদ দেখা যেতে পারে। এক্ষেত্রে ২৮ মে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে। এই হিসাব অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে পড়বে ৬ জুন, যেদিন ঈদুল আজহা

উদযাপিত হবে। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতে সরকার ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, ৫ জুন (আরাফাহ দিবস) থেকে শুরু করে ৬, ৭ ও ৮ জুন (ঈদের তিন দিন) সার্বজনীন ছুটি থাকবে, যা বেসরকারি-সরকারি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।

ঈদুল আজহা ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। হিজরি ক্যালেন্ডারের ১০ জিলহজ তারিখে এই ঈদ উদযাপিত হয়।   

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: