শিরোনাম
সাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসসাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ধর্মীয় দিবস ও ছুটির সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, কাজাখাস্তানসহ বিশ্বের একাধিক দেশ।

প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছরের পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান মাস। মাসব্যাপী রোজা পালনের পর ৯ মার্চ উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এ ছাড়া ৫ মার্চ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) ঢাকায় ইফতারের সম্ভাব্য সময় বিকেল ৫টা ৪৯ মিনিট।

রমজান ১৪৪৮ হিজরি উপলক্ষে প্রকাশিত প্রাথমিক নামাজের সময়সূচি অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি ফজরের সময় ভোর ৫টা ১৯ মিনিট এবং মাগরিবের সময় বিকেল ৫টা ৪৯ মিনিট নির্ধারণ করা হয়েছে। মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রোজাদাররা ইফতার করবেন।

আলাদান ডটকমের সময়সূচি অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি ঢাকায় মাগরিবের সময় বিকেল ৫টা ৪৯ মিনিট। অন্যদিকে, মানারাত আল-ইসলামের প্রকাশিত রমজানের সময়সূচিতেও একই সময় উল্লেখ রয়েছে।

আগামী বছর ঈদুল আজহা (কোরবানির ঈদ) ১৬ মে থেকে ১৮ মে পর্যন্ত তিন দিনব্যাপী উদযাপিত হবে। এর আগের দিন, অর্থাৎ ১৫ মে পালিত হবে আরাফাতের দিন।

ক্যালেন্ডারে হিজরি সনের অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৪-৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২-২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হবে। ১৫ জুন আশুরা ও ১৪-১৫ আগস্ট মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী বা ঈদে মিলাদুন্নবী পালিত হবে।

এ ছাড়া ২০২৭ সালের ২৪-২৫ ডিসেম্বর শবে মেরাজের আরেকটি তারিখ উল্লেখ করা হয়েছে।

তবে ২০২৭ সালের রমজান শুরুর তারিখ এখনো চূড়ান্ত নয়। চাঁদ দেখার ওপর নির্ভর করে বাংলাদেশে রমজান এক দিন আগে বা পরে শুরু হতে পারে। জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার পরই রমজানের প্রথম দিনের তারিখ ও সময় চূড়ান্ত হবে।

আরও পড়ুন

অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় ঢাবির দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত

মুসলিম ধর্মীয় প্রশাসনও একই কথা জানিয়েছে। তারা বলছে, নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ধর্মীয় উৎসব ও দিবসগুলোর নির্ধারিত তারিখ এক দিন আগে-পরে হতে পারে। রমজানের প্রথম দিনের ইফতারের সময় শহরভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে।

ঢাকার জন্য দেওয়া সময় দেশের অন্যান্য অঞ্চলে হুবহু প্রযোজ্য নয়।

আকাশ/এনএস

শেয়ার করুন: