শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে সেক্রিফাইসিং মেন্টালিটি জরুরি : আজহারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে সেক্রিফাইসিং মেন্টালিটি জরুরি : আজহারি
জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে সেক্রিফাইসিং মেন্টালিটি জরুরি : আজহারি

জাতীয় ঐক্যের প্রশ্নে সব পক্ষকে আত্মত্যাগের মানসিকতা ধারণ করার আহ্বান জানিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি। বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই বার্তা দেন।

আজহারি লেখেন,“জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে সেক্রিফাইসিং মেন্টালিটি জরুরি। বিভাজনে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে। ভুলে গেলে চলবে না—স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। শান্ত হোন, ঐক্যবদ্ধ থাকুন।”

এই বক্তব্য এমন সময় এলো, যখন অন্তর্বর্তী সরকারকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা, উপদেষ্টা পর্যায়ে অভ্যন্তরীণ মতবিরোধ, এবং নানা পক্ষ থেকে পদত্যাগ ও অপসারণের দাবিতে জাতীয় ঐক্য প্রশ্নবিদ্ধ হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, মাওলানা আজহারির এই বার্তা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং চলমান রাজনৈতিক বিভাজনের প্রেক্ষাপটে একটি ভারসাম্যপূর্ণ ও সহনশীল দৃষ্টিভঙ্গির আহ্বান।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই পদত্যাগের বিষয়ে ভাবছেন বলে জানা গেছে। রাজনৈতিক চাপ, দলীয় বিভক্তি ও আস্থার সংকটকে তিনি বড় অন্তরায় হিসেবে উল্লেখ করেছেন। একইসঙ্গে কয়েকজন উপদেষ্টার অপসারণ দাবি করে আন্দোলন চলছে বিভিন্ন রাজনৈতিক পক্ষ থেকে।

এই প্রেক্ষাপটে আজহারির বক্তব্যকে অনেকেই ‘শান্তিপূর্ণ সহাবস্থানের’ পক্ষে ধর্মীয় ও নৈতিক ভিত্তির আহ্বান হিসেবে দেখছেন।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: