দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনায় শ্রেষ্ঠ দোয়া

মুসলমানের জীবনের লক্ষ্য হলো দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করা। এ জন্য তারা সর্বদা চেষ্টা করেন এমন আমল করার, যা ইহজগতে কল্যাণ বয়ে আনে এবং পরকালে মুক্তির পথ সহজ করে দেয়। ইসলামে এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) উম্মতকে একটি বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন, যা পাঠ করলে উভয় জাহানের কল্যাণ লাভ হয়।
দোয়াটি হলো—
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল মুআফাতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা প্রার্থনা করছি।
হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন—রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “মানুষ যত দোয়া করে, তার মধ্যে এর চেয়ে উত্তম দোয়া আর নেই।” (ইবনে মাজাহ, হাদিস: ৩৮৫১)
এ দোয়া শুধু পার্থিব জীবনের কল্যাণই নয়, আখিরাতের মুক্তির জন্যও সর্বোত্তম হিসেবে বর্ণিত হয়েছে। তাই প্রতিটি মুসলমানের উচিত এ দোয়া নিয়মিত পড়া।
ভোরের আকাশ//হ.র